ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

তারাটিয়ায় প্রায় ৮ লাখ টাকার ইয়াবা জব্দ

ইয়াবাসহ আটক ছয়েন উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ২ হাজার ৬০০ টি ইয়াবা বড়িসহ ছয়েন উদ্দিন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর রাতে রৌমারী থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ৭ সেপ্টেম্বর সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সামনে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মায়ের দোয়া পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-০৯৫০) যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালান তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী ও একদল পুলিশ সদস্য। এ সময় বাসের যাত্রী ছয়েন উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ২ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী ছয়েন উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দালের করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সকালে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

তারাটিয়ায় প্রায় ৮ লাখ টাকার ইয়াবা জব্দ

আপডেট সময় ০৬:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯