ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। প্রথম সেমিফাইনালে ৫ সেপ্টেম্বর আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এ জয়ে ২০২০ নারী টি-২০ বিশ্বকাপে খেলাও নিশ্চিত করলো বাংলাদেশ।

ডান্ডিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশের নারীদের বোলিং তোপে পড়ে আইরিশরা। দলীয় ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোট স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক লরা ডেলানি ও এইমার রিচার্ডসন দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে করেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটা স্পর্শ করে ১০ রান করেন ওরলা প্রেন্ডারগান্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয় দলটি।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রানে তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া জাহানারা, সালমা,নাহিদা ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।

জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য বাংলাদেশ দলেরও খুব বেশি ভাল হয়নি। ওপেনার মুরশিদা ১৩, আরেক ওপেনার আয়শা রহমান ৭ ও তিন নম্বরে নামা নিগার সুলতানা ১ রান করে আউট হলে দলীয় ২৫ রানেই তিন উইকেট হারায় দল। তবে ৩৭ বলে তিন বাউন্ডারিতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২, রিতু মনির ১৫ এবং শেষ দিকে জাহানারা আলমের অপরাজিত ৬ রানে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় কাংলাদেশ নারী দলের। ১১ রানে ২ উইকেট নেন আইরিশ কন্যা প্রেন্ডারগান্ট।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সানজিদা। সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯