ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন

যৌতুকের টাকা দিতে না পেয়ে স্বামী ও তার পরিবারে হাতে নির্যাতিত মলিদা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর)
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ার মলিদা বেগম ( ৩২) নামে এক গৃহবধূকে রড দিয়ে মেরে আহত করেছে পাষন্ড স্বামী। ২৯ আগস্ট দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মলিদা বেগমের ভাই ছোনায়ার হোসেন জানান, দুই বছর আগে মাজালিয়া এলাকার আরফান সরকারের ছেলে মোজাম্মেল হোসেন মোজার সাথে বিয়ে হয় মলিদা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে মলিদার স্বামী ও তার পরিবার। টাকা না দিতে চাইলে নানা সময় শারীরিকভাবে নির্যাতন করতো। ২৯ আগস্ট দুপুরেও বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। টাকা নেই বাবার কাছে এই কথা বলার সাথে সাথে লোহার রড দিয়ে মারতে থাকে মলিদাকে। এ সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিবো।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন

আপডেট সময় ০৭:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯