ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

জামালপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

জেলা বিএনপির পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বিকেলে শহরের বাইপাস মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভার আয়োজন করে জেলা বিএনপি।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি আইনজীবী গোলাম নবী, আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, আইনজীবী আনোয়ারুল করিম শাহজাহান, সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলনসহ জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত হন এবং ফুল দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হয়। এ সময় পরিচিতি সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতিগ্রহণ করার আহবান জানান।

জানা গেছে, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্প্রতি ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

আপডেট সময় ০৮:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯