ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুকে প্রতিরোধ নয়, চিরতরে নির্মূল করা সম্ভব : এসপি কাজী আশরাফুল

বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম পিপিএম বলেছেন, ডেঙ্গুকে প্রতিরোধ নয়, চিরতরে নির্মূল করা সম্ভব। আমরা যদি যার যার অবস্থান থেকে নিজেরা নিজেদের ঘরবাড়ি ও বাড়ির সামনের রাস্তা, ডোবা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখি তাহলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

শেরপুরের নকলা উপজেলায় ২৭ আগস্ট বিকেলে উপজেলা কমিউনিটি ফোরাম আয়োজিত মধ্য লাভা বটতলা নূরানীয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে ডেঙ্গু, জঙ্গি, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই অন্যজনের বাড়ি পরিস্কার না করে যার যার মতন করে নিজের বাড়ির আশপাশ, জমে থাকা পানি ফেলে দেওয়াসহ সচেতন হলেই ডেঙ্গু চিরতরে নির্মূল করা সম্ভব হবে।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ঔষধি গাছের চারা রোপণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, শওকত হোসেন খান মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা।

এ সময় শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নকলা বাইপাস সড়কের দুপাশে বিভন্ন ধরনের ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ডেঙ্গুকে প্রতিরোধ নয়, চিরতরে নির্মূল করা সম্ভব : এসপি কাজী আশরাফুল

আপডেট সময় ০২:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯