ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়েছে। নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান আইনজীবী শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাঙামাটি জেলার বাঘাইহাট সেনা জোন ২৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ঘটনাস্থলে সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল তৎক্ষণাৎ পাল্টা গুলি বর্ষণ করে এবং উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৪ থেকে ৫ মিনিট গোলাগুলি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়। এই গোলাগুলিতে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে বলে অনুমান করা যায়। বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০৯:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯