ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি আসলাম হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার থেকে ২২ আগস্ট রাতে দুইকেজি গাঁজা ও ২০০টি ইয়াবা বড়িসহ আসলাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।তিনি শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামের আইতুল্লা মন্ডলের ছেলে।

জানা গেছে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাতে তারাটিয়া বাজার এলাকায় ফারুকের দোকানের সামনে চেকপোস্ট বসান। এ সময় সানন্দবাড়ী থেকে সিএনজিযোগে শেরপুর যাওয়ার পথে মাদক কারবারি আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ময়নুল ইসলাম সরকার জানান, মাদক কারবারি আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯