ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালা

ইসলামপুরে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রউফ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চাষীদের মাঝে কৃষিসেবা প্রাপ্তি আরো সহজতর করা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রাপ্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সহজলভ্যতার উদ্দেশ্যে ২১ আগস্ট উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষি ভেল্যু চেইন কার্যক্রমের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামপুর বিআরডিবি সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রউফ। কর্মশালা উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, উন্নয়ন সংঘের কৃষি কর্মকর্তা আজিজুল হক প্রমুখ।

কর্মশালায় ইসলামপুর উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষিকর্তাগণসহ উন্নয়ন সংঘের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় এনএসভিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশ্লেষণমুখী আলোচনা করা হয়। উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উন্নয়ন সংঘের এই প্রকল্পের সাথে যুক্ত সকল কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকান্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৯:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯