ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৫৬০০টি ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে পাঁচ হাজার ৬০০টি ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি হাছেন আলী, বারস্ট মিয়া ও মিন্টু মিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে পাঁচ হাজার ৬০০টি ইয়াবাসহ হাছেন আলী, বারস্ট মিয়া ও মিন্টু মিয়া নামের তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৭ আগস্ট দুপুরে ও রাতে তাদেরকে আটক করা হয়। ১৮ আগস্ট দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের দক্ষিণ চেংটিমারী এলাকায় কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় একদল পুলিশ। এ সময় যাত্রীবেশে ৪ হাজার ৫০০টি ইয়াবাবহনকারী হাছেন আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। হাছেন আলী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের ফুলচান মিয়ার ছেলে।

এর আগে একই দিন দুপুরে অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া এলাকা থেকে বারস্ট মিয়া (৩৩) ও মিন্টু মিয়া (২৪) নামের দুই মাদক কারবারিকে ১১শ’টি ইয়াবাসহ আটক করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক বারস্ট মিয়া পাররামরামপুর ইউনিয়নের ডাকরা গ্রামের মৃত নূরুল হকের ছেলে ও মিন্টু মিয়া একই গ্রামের মো. আফসার আলীর ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ১৮ আগস্ট দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সরকার বাংলারচিঠিডটকমকে বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। পৃথক দুটি মামলা দায়ের করে ১৮ জুলাই দুপুরে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে ৫৬০০টি ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯