ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ১৩ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

ঈদুল আজহার জামাত। ছবি : বাংলারচিঠিডটকম

ঈদুল আজহার জামাত। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের তিনটি উপজেলার ১৩টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনেরচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া, মধ্যপাড়া, চিনামারা, গোবিন্দনগর ও ছয়আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা, বানেশ্বর্দী ও চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল। ১১ আগস্ট সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

উত্তর চরখারচর গ্রামের মুসল্লী মুন্তাজ আলী বলেন, প্রতিটি জামাতে মুসল্লীর সংখ্যা ছিল দুই শতাধিক। এসব জামাতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে প্রত্যেকেই অংশ নেন প্রীতিভোজে। পরবর্তীতে মুসল্লীরা গরু-ছাগল কোরবানি করেন।

নন্নী পশ্চিমপাড়া এলাকার মুসল্লী আশফাক মিয়া বলেন, কয়েক বছর যাবত শেরপুরের তিনটি উপজেলার ১৩টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের ১৩ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

আপডেট সময় ০৭:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯