ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে র‌্যাবের অভিযানে ৬০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. রবিউল ইসলাম রবি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬০টি ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৯ আগস্ট রাতে সদর উপজেলার ডাকপাড়া রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার নারিকেলী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল ৯ আগস্ট রাত সোয়া সাতটার দিকে শেরপুর সদর উপজেলায় অভিযান চালায়। অভিযানের সময় ডাকপাড়া রাস্তার মোড় থেকে ৬০টি ইয়াবা ও একটি মুঠোফোনসেটসহ মো. রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, ‘র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি রবিউল ইসলামকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে র‌্যাবের অভিযানে ৬০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯