ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেঘারবাড়ি গ্রামবাসীর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মেঘারবাড়ী গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মেঘারবাড়ি গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতি ও কৃষিআবাদি জমিতে জামালপুরের মেলান্দহ পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন স্থাপন না করার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলার মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি গ্রামবাসী। ৫ আগস্ট দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।

জামালপুরের মেলান্দহ পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন প্রকল্পের জন্য জেলা প্রশাসন উপজেলার নয়ানগর ইউনিয়নের মেঘারবাড়ি এলাকায় প্রায় ৩ একর জনবসতি ও কৃষিআবাদি জমি অধিগ্রহণের প্রক্রিয়া করছে। বিষয়টি জানাজানি হলে মেঘারবাড়ি গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ওই জমি অধিগ্রহণ না করার দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে মেঘারবাড়ি গ্রামের সহস্রাধিক সর্বস্তরের গ্রামবাসী বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মেঘারবাড়িতে ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন স্থাপন না করার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. আবু তাহের, শ্যামপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান তারা প্রমুখ।

বক্তারা বলেন, শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও শ্যামপুর বাজারের পাশেই এবং আবাসিক এলাকা ও কৃষি আবাদি জমিতে মেলান্দহ পৌরসভার ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে এলাকার অনেক ক্ষতি হবে। ময়লা-আবর্জনার কারণে এলাকার পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্য হুমকিতে পড়বে। ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশনটি পৌরসভার অন্য কোথাও স্থাপনের দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেঘারবাড়ি গ্রামবাসীর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৯:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯