ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামপুরে পানিতে ডুবে প্রথম শ্রেণির এক ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে প্রথম শ্রেণিপড়ুয়া খন্দকার কাউছার নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২ আগস্ট দুপুরে তাদের বাড়ির পাশে ডোবায় এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর জিগাতলা গ্রামের কৃষক খন্দকার এরশাদের ছেলে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের যমুনার দুর্গম চর জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র কাউছার ২ আগস্ট দুপুর ১২টার দিকে অন্যান্য শিশুদের সাথে তাদের বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় সে। প্রায় দুই ঘন্টা পর তাকে মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফন করেছে। শিশুটির মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকে ছায়া নেমে আসে।

কুলকান্দি ইউপি সদস্য মো. ওবায়দুল হক বাবু শিশু কাউছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনাস্থলে গেল বন্যার পানি আটকা পড়ে ডোবার সৃষ্টি হয়েছে। ওই ডোবায় পড়েই শিশুটির মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসলামপুরে পানিতে ডুবে প্রথম শ্রেণির এক ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯