ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

পবিত্র ঈদুল আযহা ১২ আগস্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের আকাশে আজ (২ আগস্ট) ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল (৩ আগস্ট) থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।

২ আগস্ট সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আইনজীবী শেখ মো. আব্দুল্লাহ।

সভায় ধর্মসচিব মো. আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, ওয়াকফ প্রশাসক মোঃ. শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মো. আলমগীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ২ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আযহা ১২ আগস্ট

আপডেট সময় ০৮:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯