ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

ডাংধরায় ৮০০টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি রাকিব শেখ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৮০০টি ইয়াবাসহ রাকিব শেখ (১৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৯ জুলাই সন্ধ্যায় উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বালুঝুরি গ্রামের জামাল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুনুর রশিদ ও সোহেল রানা উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কারবারি রাকিবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে রাতে তাকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩০ জুলাই তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ডাংধরায় ৮০০টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯