ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘রোহিঙ্গাদেরও সুদিন আসতে পারে’

শিক্ষার্থীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদেরও একসময় সুদিন আসতে পারে। এ বিবেচনায় বিপদের সময় তাদের প্রতি বর্তমান সরকার চরম মানবিক আচরণ করে সারা পৃথিবীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি ২৭ জুলাই বিকেলে জেলার নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুঃস্থের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি, শার্ট ও পাঞ্জাবি বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আমাদের দেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী চরম মানবিক আচরণ দেখিয়েছেন। শেখ হাসিনা মনে করেন, ১৯৭১ সালে ভারত আমাদের মানবিক আশ্রয় না দিলে আমরা স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জন করতে পারতাম না।

তিনি আরো বলেন, আমরা কাজ করি মানুষের জন্য, যাতে করে মানুষের জীবনটা সহজ হয়।

এদিন তিনি জেলার আরেক উপজেলা নালিতাবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউয়িনের ৯ম শ্রেণির সেরা চার ২৮ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে নিজ তহবিল থেকে শাড়ি, ৪০০ দুঃস্থের মাঝে ট্রাউজার, গেঞ্জি ও শার্ট এবং ২০জন গ্রাম পুলিশের মাঝে পাঞ্জাবি উপহার দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ, মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

‘রোহিঙ্গাদেরও সুদিন আসতে পারে’

আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯