ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে ১৩শ পরিবারের মাঝে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ

মেলান্দহের ঝাউগড়ায় উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলমান ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ ২১ জুলাই জামালপুর জেলা বন্যা কবলিত তিনটি উপজেলায় সাতশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ইসলামপুর, সরিষাবাড়ি ও মেলান্দহ উপজেলায় উপজেলার পরিবারগুলোর মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড় ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। রাত হয়ে যাওয়ার কারণে দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কাজ অসম্পূর্ণ রাখা হয়েছে। ২২ জুলাই সকালে ছয়শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

মেলান্দহে ত্রাণ বিতরণ কাজ উদ্বোধন করেন ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম। উন্নয়ন সংঘের পক্ষে উপস্থিত ছিলেন এসএমপি ব্যবস্থাপক মিনারা পারভীন, মাঠ সংগঠক বেলাল হোসেন, এফএফ গোলাম রব্বানী, সুপ্রিয়া দেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইসলামপুর পাথর্শী ইউনিয়নে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, স্কুল ফিডিং প্রকল্পের এমআরও তাহেরুল ইসলাম, এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহানা বেগমসহ সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মীগণ।

সরিষাবাড়িতে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়িতে ত্রাণ কাজ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান ও ইউএফ আব্দুল বারী।

উন্নয়ন সংঘের পক্ষে গত ১৮ জুলাই ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা পাঁচশ’ পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন বানভাসি মানুষের এই দুঃসময়ে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ প্রশংসার দাবি রাখে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে ১৩শ পরিবারের মাঝে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯