ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বন্যার কারণে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্যার কারণে জামালপুর-তারাকান্দি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৭ জুলাই রাত ১০টা থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের জামালপুরের একজন প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুরে বন্যাপরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার সাতটি উপজেলা বন্যাকবলিত হয়েছে। জেলার সরিষাবাড়ী উপজেলাতেও ১৭ জুলাই সকাল থেকে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এবং সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার ও শিমলাবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বন্যার পানি উঠছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বন্যার কারণে প্রায় ৬৯ কিলোমিটার দীর্ঘ জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রেলপথের সরিষাবাড়ী-বয়ড়া সেকশনে সরিষাবাড়ী পোস্ট অফিস এলাকায় রেললাইনের ওপর দিয়ে পানি গড়াচ্ছে। এছাড়াও শিমলাপল্লী এলাকাসহ কয়েকটি স্থানে বন্যার পানি রেললাইন ছুঁই ছুঁই করছে। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ ১৭ জুলাই রাত ১০টা থেকে জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথে পাঁচ জোড়া ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের এ ঘোষণার পর থেকে এই রেলপথে চলাচলকারী ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩৭ নং আপ মেইল ট্রেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ধলেশ্বরী মেইল ট্রেন এবং একটি লোকাল ট্রেন জামালপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ের জামালপুরের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কবির হোসেন রানা ট্রেন চলাচল বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, জামালপুর-তারাকান্দি রেলপথের সরিষাবাড়ী-বয়ড়া সেকশনে সরিষাবাড়ী পোস্ট অফিস এলাকায় রেললাইনের ওপর দিয়ে পানি উঠতে শুরু করেছে। এছাড়াও আরও কয়েকটি স্থানে বন্যার পানি রেললাইন ছুঁই ছুঁই করছে। এ কারণে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১৭ জুলাই রাত ১০টা থেকে জামালপুর-তারাকান্দি বঙ্গবন্ধু সেতুপূর্ব সেকশনে সকল প্রকার ট্রেনচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বন্যার কারণে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯