ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

জামালপুর গেইটপাড়-রেলস্টেশন সড়কটি সংস্কারের দাবি

গেইটপাড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটি সংস্কারের দাবিতে জামালপুর অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর রেলওয়ে স্টেশনের যাতায়াতের ব্যস্ততম সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ জুলাই সকাল ১০টায় সড়কটি বন্ধ করে দিয়ে প্রায় তিনঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে জামালপুর অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির ব্যানারে।

জামালপুর অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ জামালপুর গেইটপাড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। যার কারণে সাধারণ মানুষ ও যানচালকদের ভোগান্তির শেষ নেই। এছাড়া এ সড়ক দিয়ে সাধারণ মানুষ, রিকশা, ইজিবাইকসহ কোনো কিছুই স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনা। তিনি আরও বলেন, এই সড়কে ছোট-খাট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ সড়কটির কোনো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করছে না। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

গেইটপাড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয়রা বলেন, গেইটপাড়-রেলস্টেশন সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি দিয়ে আন্ত:নগর ও লোকালসহ কয়েকটি ট্রেনের যাত্রী এবং আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল দশা থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারা অভিযোগ করে বলেন, জামালপুর পৌরসভার কর্তৃপক্ষকে বারবার বলার পরও এই সড়কটি সংস্কারের কোন ব্যবস্থা গ্রহণ করেননি বরং উল্টো তিনি সড়কটি তার অধীনে না বলে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেন।

জানা গেছে, জামালপুর গেইটপাড়-রেলস্টেশন সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হলেও সংস্কারের অভাবে ইতিমধ্যে তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সময়ে সংস্কার করে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

জামালপুর গেইটপাড়-রেলস্টেশন সড়কটি সংস্কারের দাবি

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯