ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

মেলান্দহে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাছ ধরতে গিয়ে জুনাইদ (১৫) নামের এক স্কুলছাত্র বন্যার পানিতে নিখোঁজ হয়েছে। তার বাবার নাম শাহ্ আলম। ১৫ জুলাই সকালের দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি বিকাল ৫টা পর্যন্ত অনুসন্ধান করেছে, কিন্তু নিখোঁজের কোনো সন্ধান পায়নি।

জানা গেছে, জুনাইদ প্রতিবেশি শামিমের সাথে ১৫ জুলাই সকালে মাছ ধরতে গেলে সেখানে পানি বেশি ও স্রোত থাকায় শামিম ও জুনাইদ দুজনেই ডুবে যায়। শামিম সাঁতার কেটে সেখান থেকে উঠে আসে কিন্তু জুনাইদ সাঁতার না জানার ফলে সেখানে পড়ে ডুবে যায়। এ সময় জুনাইদের মা ও কয়েকজন প্রতিবেশি পানিতে ডুবে যেতে দেখেছেন। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও জুনাইদের কোনো সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে অনুসন্ধানে পানিতে নামে। বিকাল ৫টা পর্যন্ত তারা নিখোঁজের কোনো সন্ধান পায়নি।

ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দিন বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমি দু’জন ডুবুরিকে নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছি। ডুবুরিরা পানিতে নেমে অনুসন্ধান করেছেন। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত অনুসন্ধান করেও নিখোঁজ জুনাইদকে উদ্ধার করা যায়নি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মেলান্দহে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯