ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

পদ্মা সেতু নিয়ে ফেসবুকে গুজব, বকশীগঞ্জে এক যুবক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মো. ফোরকান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে মো. ফোরকান হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ধারারচর গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল বকশীগঞ্জ উপজেলার ধারারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ৯ জুলাই পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাথা আগে দেওয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ান। তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ফোরকান মাদরাসা থেকে আলিম পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা প্রকৌশলী পাস করেছেন। তার বাবা একজন দরিদ্র কৃষক।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফোরকান স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু নিয়ে ফেসবুকে গুজব, বকশীগঞ্জে এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯