ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সিসিইউতে কথা বলছেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

আবদুর রউফ তালুকদার

আবদুর রউফ তালুকদার। ছবি : ফাইল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তিনি আইসিইউ থেকে সিসিইউতে অবস্থান করছেন।

গত ৫ জুলাই তাকে আইসিইউতে নেওয়ার পর অজ্ঞান অবস্থায় ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। তিনি যখন কথা বলতে পারছেন না তখন এ খবর শুনে স্তব্ধ হয়ে পড়েন বকশীগঞ্জবাসী।

তার রোগমুক্তি চেয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দির, মাদরাসা, এতিম খানাসহ সর্বস্তরের মানুষ দোয়া করেছেন। অনেকেই বিশেষ মোনাজাত করেছেন। মানুষের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ইউনাইটেড হাসপাতালে অবস্থান করা উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের ভাতিজা আলভী তালুকদার ১০ জুলাই বিকেলে জানান, চিকিৎসকদের নিরলস পরিশ্রম ও পরিচর্যার কারণে জেঠা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আলভী তালুকদার আরো জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি এখন পরিবারের সবার সাথে কথা বলছেন। তবে যেভাবে পরিচর্যা নেয়া হচ্ছে আশাকরি তিনি জনগণের মাঝে শিগগিরই ফিরে যাবেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সিসিইউতে কথা বলছেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

আপডেট সময় ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯