ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

মোটরসাইকেল চোরাকারবারিরা কবির হোসেনকে গলা কেটে হত্যার চেষ্টা করে। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে কবির হোসেন (১৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে একদল চোরাকারবারি। গুরুতর জখম যুবককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জুলাই মধ্যরাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চর ছাতারিয়া উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কবির হোসেন পৌর শহরের সুমাইয়া ফার্নিচার শো-রুমে কর্মচারী হিসেবে চাকরি করেন। ৩ জুলাই শো-রুম বন্ধ করে মোটরসাইকেলযোগে পিতা-পুত্র মিলে বাড়িতে ফিরেন। গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরাকারবারি কবির হোসেনের বসতঘরে ঢুকে তার মোটরসাইকেলটি চুরি করে। এ সময় তারা ঘুমে থাকা কবির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে এগিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে শাকিল, সোহান ও রবিন মিয়া নামে তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদ ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯