ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সরকারি আশেক মাহমুদ কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের শাখাভিত্তিক ওরিয়েন্টেশন ১ জুলাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান শাখার ওরিয়েন্টেশন শুরু হয় সকাল ১০টায়, মানবিক শাখার ১১টায় ও ব্যবসায় শিক্ষা শাখার বেলা ১২টায়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ ও শিক্ষক সংসদের সম্পাদক জনাব মো. আব্দুল হাই আলহাদী। তিনটি শাখায় যথাক্রমে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হারুন অর রশীদ এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুর রহমান।

একাদশ শ্রেণির ওরিয়েন্টেশনে শিক্ষক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অন্তিক ঘোষ। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক খাবিরুল ইসলাম খান, যুগ্মআহ্বায়ক তারিফ হোসেন বাবু, আরমান হোসেন সাগর ও নাজমুল হোসাইন নিয়ন। বক্তাগণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও প্রসপেক্টাস বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯