ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। ২৯ জুন দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৬ জুন রাত ৮ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, বগারচর ইউনিয়নের দক্ষিণ খাসের গ্রাম গ্রামের এক কৃষকের মেয়ে ও খাসের গ্রাম চিলড্রেন পার্ক একাডেমির তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) একই গ্রামের সুরুজ্জামালের ছেলে শাকিল মিয়া ও মোকছেদ আলীর ছেলে আপন মিয়া ২৬ জুন রাতে বাড়ির পেছন থেকে ওই স্কুল ছাত্রীর মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি ধান ক্ষেতে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়।

নির্যাতিতা শিশুটির পরিবার মানসম্মানের ভয়ে মামলা করেননি। পরে ঘটনাটি জানাজানি হলে শিশু ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে ২৯ জুন দিবাগত রাত ১টায় বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৩৪। মামলা দায়েরের পর রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দু’জনকে জামালপুর আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৩:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯