ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে ইটবাহী ট্রাক্টরচাপায় এক শিশু নিহত

ট্রাক্টর চাপায় নিহত শিশু সাফী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইটবাহী ট্রাক্টরচাপায় সাফী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। ২৯ জুন বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইজিবাইকচালক লাভলু মিয়ার ছেলে নিহত সাফী স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, ২৯ জুন বিকেল ৪টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর-কাউয়ামারা সংযোগ সড়ক পার হচ্ছিল শিশু সাফী। এ সময় ইটবাহী দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে যান। স্থানীয় গ্রামবাসী ট্রাক্টরটি আটক এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোহাব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগ পেলে শিশুর লাশের ময়নাতদন্তসহ ঘাতক ট্রাক্টরচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর

সরিষাবাড়ীতে ইটবাহী ট্রাক্টরচাপায় এক শিশু নিহত

আপডেট সময় ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯