ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ : আহত শতাধিক

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ২৩ জুন রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। রাত ১০টায় সিলেট থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় ট্রেনটি। খবর বাসসের।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রাত আড়াইটায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করেছে। দ্রুত উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক নুরুল হক। অনেককে মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ রাত সোয়া দুটায় জানায়, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচদিন ধরে প্রায় বন্ধ রয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রী চাপ বেড়েছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ : আহত শতাধিক

আপডেট সময় ০২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯