ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আক্কাছ আলী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক আক্কাছ আলী সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে।

জানা গেছে, ২০ জুন রাতে সাধুরপাড়া ইউনিয়নের কতুবের চর গ্রামের অটোরিকশাচালক বাহাদুর মিয়া দেওয়ানগঞ্জের খুটারচর চর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শেখ পাড়া গ্রামের ফাঁকা জায়গায় তার রাস্তা অবরোধ করে তাকে পিটিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আইরমারী গ্রামের আক্কাছ আলী (৫০), একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে আজিজ মিয়া (৪৫) ও বটতলা গ্রামের সহিজল হকের ছেলে আকরাম হোসেন (২৪ ) কে সন্দেহ করে অটোরিকশার মালিক বাহাদুরের পরিবার।

এ ঘটনার চারদিন পর ২৪ জুন ভোর রাতে শেখ পাড়া গ্রামের ভেতর দিয়ে জামালপুর থেকে ফেরার পথে আওয়ামী লীগনেতা আক্কাছ আলী, আজিজ মিয়া ও আকরাম হোসেনকে আটক করে স্থানীয় শেখ পাড়া গ্রামের মানুষ। পরে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে আটকদের সোপর্দ করা হয়। ২৪ জুন সকাল ৮টার দিকে আটক আকরামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন ফরাজী তিনজনকে আটকের কথা স্বীকার করে বাংলারচিঠিডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা দায়ের হবে। একই সাথে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন আটক

আপডেট সময় ০৮:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯