ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

সরিষাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর

হামলায় ক্ষতিগ্রস্ত আবু জুবায়ের তুষারের ব্যবসা প্রতিষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে আবু জুবায়ের তুষারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ হুমায়ুন কবিরের একদল সন্ত্রাসী বাহিনী। ২০ জুন সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু জুবায়ের তুষারকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নে মাজালিয়া হাসড়া গ্রামের মৃত রাজু আহম্মেদের ছেলে আবু জুবায়ের তুষার। তার চাচা হুমায়ুন কবিরের সাথে অংশীদারী ১৫ শতাংশ জমি নিয়ে তুষারের বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে তুষার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে ব্যবসা করে আসছেন। হঠাৎ ২০ জুন সকালে হুমায়ুন কবিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আবু জুবায়ের তুষারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলা চালিয়ে প্রতিষ্ঠান ভাংচুর করে লুটপাট চালায় তারা। এ সময় তুষার বাধা দিলে তাকে বেধরক মারধর করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তুষারের ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদ করে নিয়ে যায় হামলাকারীরা।

আবু জুবায়ের তুষারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আবু জুবায়ের তুষার বাংলারচিঠিডটকমকে বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মালামাল, নগদ অর্থ ও প্রতিষ্ঠান ভেঙ্গে উচ্ছেদ করে দিয়েছে হুমায়ুন কবির ও তার দলবল।

প্রতিপক্ষ হুমায়ুন কবির বাংলারচিঠিডটকমকে বলেন, তুষার আমার ভাতিজা, আমার জায়গা জমি দখল করে ঘর তুলেছিল। লোকজন নিয়ে ভেঙ্গে দিয়েছি। ভাতিজার জমি না আমার জমি। তাই দখলের চেষ্টা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

সরিষাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর

আপডেট সময় ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯