ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

নকলায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নকলায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার দক্ষিণ নকলা গ্রামে ১১ জুন দুপুরে অভিযান চালিয়ে ১০৯টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ১১ জুন দুপুর ১২টা ১০ এর দিকে শেরপুরের নকলা উপজেলার দক্ষিণ নকলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. সিরাজ মাস্টারের বসতবাড়ির উঠান থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার ইয়াবা বড়ি ও মুঠোফোন সেট। ছবি : বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন শেরপুরের নকলা উপজেলার দক্ষিণ নকলা গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টারের ছেলে হাসান মো. শোয়েব (৪০) ও মৃত সিরাজ আলীর ছেলে মো. আমু হোসেন (৫০)। তাদের কাছ থেকে মোট ১০৯টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি এবং দুইটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় নকলা থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯