ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ২৭ মে সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।

৫ মে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো এমসিসিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই নির্বাচনে তার বিরুদ্ধে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি। ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরকার গত বছরের ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশনে উন্নীত করে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

আপডেট সময় ০৮:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯