ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

ইসলামপুরে ৬২৬৪৭ জন অতিদরিদ্র পাবে ভিজিএফ চাল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নে ৫৯ হাজার ৫৬৬টি এবং পৌর শহরের ৩ হাজার ৮১টি অতি দরিদ্র ও হতদরিদ্র পরিবার ঈদুল ফিতর উপলক্ষে ১৫ কেজি করে ভিজিএফ চাল পাবে।

জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের ৪ হাজারটি, বেলগাছা ইউনিয়নের ৪ হাজার ৯২৭টি, চিনাডুলী ইউনিয়নের ৫ হাজার ৩৯৯টি, সাপধরী ইউনিয়নের ৩ হাজার ৯১৫টি, নোয়ারপাড়া ইউনিয়নের ৫ হাজার ৯১২টি, ইসলামপুর সদর ইউনিয়নের ৪ হাজার ৭০০টি, পাথর্শী ইউনিয়নের ৫ হাজার ৫০৬টি, পলবান্ধা ইউনিয়নের ৪ হাজার ১০০টি, গোয়ারেরচর ইউনিয়নের ৫ হাজার ২৯৭টি, গাইবান্ধা ইউনিয়নের ৬ হাজার ২১৫টি, চরপুটিমারী ইউনিয়নের ৫ হাজার ১৯৫টি ও চরগোয়ালীনি ইউনিয়নের ৪ হাজার ৪০০টি পরিবার ১৫ কেজি করে ভিজিএফ চাল পাবে।

বন্যা আক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র অগ্রাধিকার পরিবারের মাঝে এ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হবে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, এসব ভিজিএফ উপকারভোগীদের নির্বাচিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে কমপক্ষে ৭০ ভাগ মহিলাকে অর্ন্তভুক্ত করতে বলা হয়েছে। তাদেরকে আগামী ২৬ মে এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে চাল উত্তোলন করে ঈদুল ফিতরের আগেই চেয়ারম্যানদের বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ইসলামপুরে ৬২৬৪৭ জন অতিদরিদ্র পাবে ভিজিএফ চাল

আপডেট সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯