ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে তিনটি প্রতিষ্ঠানে ৭৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কালাবহ, নারিকেলী বাজার ও গহেরপাড়া গ্রামে ২১ মে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ২১ মে দুপুরে সদর উপজেলার কালাবহ ও নারিকেলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে সেমাই উৎপাদনকারী মাজেদা বেগমকে ২০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও মিথ্যা বিজ্ঞাপনে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে সবুজ হোমিও হলের মালিক মো. সাইফুল ইসলাম সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪, ৫১ ও ৫৩ ধারায় এসব জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস সদর উপজেলার গহেরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা অবস্থায় তেল রাখার অভিযোগে আরিফ লাচ্ছা সেমাইয়ের উৎপাদনকারী মো. রসুল মামুদকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে তিনটি প্রতিষ্ঠানে ৭৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯