ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে গাঁজাসহ আটক মিটন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ মিটন মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৯ মে ভোরে উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপদির্শক ফরহাদ আলী ১৯ মে ভোরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর এলাকায় রৌমারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৯৬৬১) যাত্রীবাহী একটি বাসে অভিযান চালান। ওই বাসে তল্লাশির সময় তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি মিটন মিয়াকে আটক করা হয়। মাদক কারবারি মিটন মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেয়ারচর গ্রামের আইনাল হকের ছেলে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল সরকার বাংলারচিঠিডটকমকে বলেন, আটক মাদক কারবারি মিটন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেওয়ানগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯