ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

সারাদেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮ মে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।

মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং ৮০ বছর বয়সে পরিনির্বাণ-এই তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল।

১৮ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি অনুযায়ী সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় শুভ বুদ্ধ পূর্ণিমা।

বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

দিবসটি উপলক্ষে ১৮ মে সকালে রাজধানীর সবুজবাগ, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এতে অংশ নেন বুদ্ধ ভক্তরা।

এদিকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সারাদেশের ন্যায় রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটেও নানা আয়োজনে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

সারাদেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট সময় ০৯:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯