ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ফণীর কারণে ক্ষতি ৫৩৬ কোটি টাকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি, বাঁধ ও মৎস্য খাতে মোট ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ মে সচিবালয়ে ‘আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’র সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল এই তথ্য জানান।

শাহ কামাল জানান, ‘ফণীর কারণে ৭৮কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার ঘরবাড়ি, ২৫১কোটি টাকার বাঁধ, মাছে ২কোটি ৮৪ লাখ টাকা, ৫কোটি টাকার আমের বাগান এবং কৃষিতে ৩৮কোটি টাকার ক্ষতি হয়েছে।’

এছাড়া স্থানীয় সরকার বিভাগের ২৪১ কিলোমিটার রাস্তা মেরামতের খরচ হিসেব করে ১৬১কোটি ৬৩ লাখ টাকার ক্ষতি ধরা হয়েছে বলে জানান তিনি।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ঘূর্ণিঝড় ফণীর কারণে ক্ষতি ৫৩৬ কোটি টাকা

আপডেট সময় ০৮:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯