ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

রমজানের প্রথম দিন অতিবাহিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজানের প্রথম দিন আজ অতিবাহিত হয়েছে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মুসলমানদের জন্য সবচেয়ে মহিমাম্বিত মাস। আগের দিন তারাবি এবং সেহরী খাওয়া এবং আজ ইফতারির মাধ্যমে রোজাদাররা এ মহিমাম্বিত মাসের প্রথম দিন শেষ করেছেন।

এদিকে পবিত্র রমজানের শুরুর প্রথম দিন আজ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ইফতারের আয়োজন করে। রোজা নামাজ ও ইফতারকে কেন্দ্র করে মানুষের ব্যাস্ততাও বেড়ে যায়। অফিস ফেরত যাত্রীরা অপেক্ষার প্রহর গুনেছেন কখন বাড়িতে পৌছে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করবেন।

রমজানের প্রখম দিনে এতিমদের সঙ্গে ইফতারের আয়োজন করে জাতীয় পার্টি। রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এই ইফতারের আয়োজন করা হয়।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ৬ মে বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী আইনজীবী শেখ মো. আব্দুল্লাহ মেলার উদ্বোধন করেন।

এবারের মেলায় ৬২ টি স্টল অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে থাকে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।

প্রতিবছর রমজানের অন্যতম অনুসঙ্গ পুরান ঢাকার চকবাজারের ইফতারি। যথারীতি এবারও প্রথম দিনেই জমে ওঠে এ ইফতার বাজার। মাসজুড়েই বাহারি ইফতারের পসরা সাজানো হয় ঢাকার এ প্রাচীন স্থানটিতে। এখানে এলেই ব্যবসায়ীদের মুখ থেকে যে কথাটি বার বার শোনা যায় তাহলো ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভইরা লইয়া যায়।’ এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা।

শুধু চকবাজার কেন রাজধানী ঢাকার অনেক স্থানেই দুপুর থেকেই বিভিন্ন হোটেলে দোকানিরা বৈচিত্র্যে ভরপুর লোভনীয় ইফতার সামগ্রী থরে থরে সাজিয়ে রাখছেন টেবিলে। বাহারি সেই ইফতার কিনতে প্রথম দিনই ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রমজানের প্রথম দিন অতিবাহিত

আপডেট সময় ০৯:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯