ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করুন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিয়াম সাধনের মাস রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি সকল প্রকার অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ারও আহবান জানান। শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ মে এক বাণীতে এ আহবান জানান। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক মোবারকবাদ।

প্রধানমন্ত্রী রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। তিনি বলেন, কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফযীলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির বার্তা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ হয়। তিনি বলেন, রমজান মানুষকে ধৈর্য্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় এবং মানুষের মনের রিপুগুলোকে সংযত করে, দীন-দরিদ্র ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যাথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।’সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করুন : শেখ হাসিনা

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯