ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে বংলাদেশ এখন অনেকটা ঝুঁকিমুক্ত। একই সাথে সমুদ্র বন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

৪ মে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। ঘূর্ণিঝড় ফণী’র সর্বশেষ অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সামছুদ্দিন আহমেদ বলেন, ‘ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বংলাদেশ এখন অনেকটা ঝুঁকিমুক্ত রয়েছে। ’

তিনি জানান, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া কয়েক লাখ মানুষের বিপদ কেটে যাওয়ার তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শ্হা কামাল বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা ১৬ লাখের বেশি মানুষ বিকাল নাগাদ তাদের বাড়িতে ফিরে যেতে পারবে।

ঘূর্ণিঝড় ফণী’র কারণে বরগুনা ২ জন, ভোলা ও নোয়াখালীতে ১ জন করে মোট চারজনের মৃত্যু এবং বিভিন্ন জেলায় ৬৩ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, তথ্য সচিব আব্দুল মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, প্রধান তথ্য অফিসার জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান বলেন, ‘আমরা এখন মোটামুটি ভাবে সঙ্কা মুক্ত। সকলের প্রচেষ্টায় সফল ভাবে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমাদের প্রস্তুতি ভাল ছিল যে কারনেই আমরা সফল ভাবে এই ঘূণিঝড়কে মোকাবেলা করতে পেরেছি।

নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে দিতে জেলাপ্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা আহত হয়েছেন তাদেরকে মেডিকেল টিমগুলো গিয়ে চিকিৎসা দেবে। এছাড়াও ঝড়ের কারণে যাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে তাদের প্রত্যেক পরিবারকে সহযোগিতা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে

আপডেট সময় ০৬:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯