ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা গুরুতর আহত

টালকী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মমিনুল ইসলাম মানিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মমিনুল ইসলাম মানিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ৩০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পাঠাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য নকলা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, মমিনুল ইসলাম মানিক ৩০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথে পাঠাকাটা এলাকার রশিদ ভ্যান্ডারের বাড়ির কাছে চৌরাস্তা মোড়ে পৌঁছামাত্র পিছন থেকে মোটরসাইকেল যোগে ৬-৭ জন দুর্বৃত্ত গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে হামলায় মানিকের দুই পা, বাম হাত ও ৩টি দাঁত ভেঙ্গে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় টালকী ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রহমান গুরুতর আহত মানিককে উদ্ধার করে অটোরিকশা যোগে নকলা হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারষ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মানিককে নকলা হাসপাতালে দেখতে যান।

গুরুতর আহত বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নকলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে ওই রাতেই মমিনুল ইসলাম মানিকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, এবিষয়ে আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা গুরুতর আহত

আপডেট সময় ০২:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯