ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরেও নুসরাত হত্যার উপযুক্ত বিচার দাবি জানালো টিআইবি

নুসরাত হত্যার উপযুক্ত বিচারের দাবিতে জামালপুরে টিআইবির মানববন্ধন। ছবি : টিআইবি

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফেনীর নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারা দেশে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে জামালপুরের সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৩০ এপ্রিল বেলা ১১টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জামালপুর সনাকের সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন টিআইবির ইয়েস গ্রুপের সহ-দলনেতা সাদিকা আফরিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সনাক সহ-সভাপতি পারভীন তরফদার, সনাক সদস্য শামীমা খান, রনজিত বিশ্বাস খোকন, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য আফিয়া আফসানা, আফরিন খান, অপরাজেয় বাংলার জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়নের নিশ্চিয়তা প্রদানে বাংলাদেশ সরকার বেশ কিছু সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। এসব আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করার ফলে নুসরাত হত্যার মতো নারী সহিংসতার সংখ্যা দিনদিন বাড়ছে। বক্তারা নুসরাত হত্যার উপযুক্ত বিচারসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার ন্যায়বিচার এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরেও নুসরাত হত্যার উপযুক্ত বিচার দাবি জানালো টিআইবি

আপডেট সময় ০৭:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯