ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা এবং আইনশৃঙ্খলা, চোরাচালান ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, বাঘারচর বিজিবি ক্যাম্পের অধিনায়ক আব্দুল কাদের, ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. জমসেদ আলী প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য, এনজিওকর্মী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোলায়মান হোসেন ও দু’জন ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিষদ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ভিড় জমান। নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পরিষদ সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন সমবেত নেতাকর্মী ও সমবেত জনতার কাছে সুষ্ঠুভাবে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা চান এবং দেওয়ানগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯