ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু অবরোধ

ব্রহ্মপুত্র সেতুতে জামালপুর-শেরপুর জেলার পরিবহন শ্রমিকদের অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুতে ইজারাদারের অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ব্রহ্মপুত্র সেতু অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শেরপুর-জামালপুরের পরিবহন চালক ও শ্রমিকরা। ১৫ এপ্রিল দুপুরে দুই জেলার ম্যাক্সি, পিকআপ, ট্রাক্টর ও লেগুনা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সংগঠন দুটির জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন পরিবহন গাড়ির তিন শতাধিক মালিক, চালক ও সাধারণ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র সেতুতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা ব্রহ্মপুত্র সেতু অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় প্রায় আধাঘন্টা সময় ধরে সেতু এবং এর দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির শেরপুরের শ্রমিক নেতা শাহ পরান, জামালপুরের সোলায়মান হোসেন লাল ও জাহিদুল ইসলাম জুয়েল।

অতিরিক্ত টোল আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সেতুটির ইজারাদার মীর ট্রেডার্সের টোল আদায়কারীরা ইজারা শর্ত ভঙ্গ করে অন্যায়ভাবে ট্রাক, ট্রাক্টর, পাওয়ার ট্রিলার, পিকআপ, লেগুনা, মাইক্রোবাসসহ সকল প্রকার পণ্য ও যাত্রীবাহী প্রতিটি গাড়ি থেকে ইজারা চুক্তিতে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করে আসছে। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করতে গেলে ইজারাদারের লোকজনরা পরিবহন চালক ও শ্রমিকদের নির্যাতন করে থাকে। ইজারাদারের এই স্বেচ্ছাচারিতার বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো কোনো লাভ হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু অবরোধ

আপডেট সময় ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯