ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা ১৬ এপ্রিল!

বাংলারচিঠিডটকম ডেস্ক : সামনেই ক্রিকেটের সব থেকে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। লন্ডনে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য অনেকেই দল ঘোষণা করেছে। অনেক দেশ প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল দল ঘোষণা হতে পারে বাংলাদেশের। এমনই এক ধারনা দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

১৫ এপ্রিল বিসিবি সভাপতি জানান, বিসিবি ১৬ এপ্রিল বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করতে পারে। ‘উনারা (নির্বাচক প্যানেল) কাল দল দিয়ে দিবে। উনাদের কাছ থেকেই জানা ভালো। অনেকগুলো নাম এসেছে। কিন্তু আজ নাম বলার কোনো মানে হয় না, কারণ কালকেই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছে। আমি যতটুক জানি।’

শেষ কয়েক সপ্তাহ ধরেই বিসিবি সভাপতি বিশ্বকাপের দল নিয়ে গণমাধ্যমে কথা বলে আসছেন। মাসখানেক আগে বিশ্বকাপ দলের সম্ভাব্য ১৪ জনের নাম বলে দিয়েছিলেন। একজনের জায়গা নিয়ে তিনি কথা বলেছিলেন।

তবে তার পছন্দের তালিকায় এখন পরিবর্তন আসতে যাচ্ছে! ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকজনের পারফরম্যান্সে হতাশ বোর্ড সভাপতি। পাশাপাশি বেশ কয়েকজনের ইনজুরি নিয়েও চিন্তিত নাজমুল হাসান।

‘একটা সমস্যা হচ্ছে যে আমরা যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরিও আরেকটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিসগুলো চিন্তা করে একটু সমস্যা হচ্ছিল ১৫ জনের স্কোয়াড দেওয়া।’

‘এখন আমরা বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম দিচ্ছি। ত্রিদেশীয় সিরিজে কমপক্ষে ১৭ জনের নাম যাচ্ছে। অতিরিক্ত দুজন তো থাকছেই। আমরা ওখান থেকেও ট্রাই করে দেখতে পারব, সেই সুযোগ রয়েছে।’

তবে যারা সুযোগ হারাবেন তারা লিগে কিংবা ত্রিদেশীয় সিরিজে ভালো করলে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণাও দিয়েছেন বোর্ড সভাপতি।

নাজমুল হাসান আরো যোগ করেন, ‘২২ মে পর্যন্ত সময় আছে, উই ক্যান চেঞ্জ…কাউকে না বলেই। আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই। তাই আমি তাদের বলেছি একটা স্কোয়াড দিয়ে দিতে। এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে বা এখানে ভালো খেলছে না, কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভালো খেলছে, তাহলে ওদেরকে আমরা নতুন ভাবে সুযোগ দিয়ে দেখতে পারি।’ সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা ১৬ এপ্রিল!

আপডেট সময় ০৭:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯