ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে জামালপুরে মানবতা ও জন্মভূমি রক্ষায় আমরা সংঠনের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মানবতা ও জন্মভূমি রক্ষায় আমরা সংগঠনের জামালপুর জেলা শাখা।

সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, সংগঠনটির জেলা শাখার যুগ্মআহ্বায়ক আবুল কালাম আজাদ, সাইদুর রহমান রাসেল, সাখাওয়াত হোসেন অন্তর, সুমাইয়া ইসলাম, টিপু সুলতান ও কাজল প্রামাণিক ফারুক প্রমুখ।

বক্তারা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ সকল দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানান তারা। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯