ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভুটানের সফররত প্রধানমন্ত্রী চিকিৎসক লোটে শেরিং ১৪ এপ্রিল রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি সকালে বাংলা নববর্ষের প্রথম দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারা ও চ্যানেল আই টেলিভিশন চ্যানেলের যৌথ আয়োজনে নববর্ষ অনুষ্ঠানে যোগ দেন।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

লোটে শেরিং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় মুগ্ধ হন।

শেরিং নেপালী ভাষার একটি গানসহ বিভিন্ন সঙ্গীত উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান। তিনি বাঙালির বৃহত্তম উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাঁর সন্তোষের কথা প্রকাশ করে বাংলা ভাষায় বলেন, ‘আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শুভ নববর্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী লোটে বিদেশী শিক্ষার্থী কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন।

লোটে বলেন, আমি ময়মনসিংহে ৭ বছর এবং ঢাকায় ৪ বছর ছিলাম। বাংলাদেশ হচ্ছে আমার সেকেন্ড হোমের মতো।

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন যে, ভুটানের প্রধানমন্ত্রীর এদেশে আসার দিনক্ষণ চূড়ান্তের পর তাকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাব করা হলে তিনি তা সাদরে গ্রহণ করে তাঁর সফরসূচি পুনঃনির্ধারণ করেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯