ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

মেলান্দহে এম এ গফুর স্মৃতি সংসদের শিক্ষাবৃত্তি প্রদান

বক্তব্য রাখেন ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক হাসান মাহমুদ রাজা মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় আলহাজ এমএ গফুর স্মৃতি সংসদের আয়োজনে মেধাধী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদরাসার মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক, মেলান্দহের কৃতি সন্তান দানবীর হাসান মাহমুদ রাজা মিয়া।

স্মৃতি সংসদের সভাপতি গাজী রাশেদুজ্জামান মশিউরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি শাহ্ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফজলে এলাহী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলারা তাজ উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগনেতা রুস্তম আলী ঠিকাদার, মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, বালুআটা এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সংসদের সাধারণ সম্পাদক হাতেম আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত এম এ গফুর মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

মেলান্দহে এম এ গফুর স্মৃতি সংসদের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯