ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের দাবি

বিআরডিবি কর্মচারীদের প্রতিবাদ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম :

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে রূপান্তর না করে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবি জানিয়েছে বিআরডিবি কর্মচারী সংসদ জামালপুর জেলা শাখা। ৩ এপ্রিল সংগঠনটির ব্যানারে বিআরডিবির কর্মচারীরা অবস্থান ধর্মঘট, প্রতিবাদ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করে তারা এ দাবি জানিয়েছেন।

বিআরডিবি কর্মচারী সংসদ জামালপুর জেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় জামালপুর বিআরডিবির উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন সারা জেলার বিআরডিবির মাঠপর্যায়ের কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন বিআরডিবি কর্মচারী সংসদ জেলা শাখার সভাপতি মো. রনজু মিয়া, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মাঠ সহকারী মো. সৈয়দুজ্জামান প্রমুখ।

স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের পরিবর্তে সারা দেশে বিআরডিবির রাজস্ব বাজেটভুক্তসহ সকল কর্মসূচি ও প্রকল্পে কর্মরত জনবলসহ প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবি জানান।

পরে বেলা ১১টার দিকে সংগঠনটির ব্যানারে বিআরডিবির কর্মচারীরা প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের দাবি

আপডেট সময় ০৮:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯