ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ব্রহ্মপুত্র নদের ছনকান্দা ফেরিঘাট ও গোরস্থান সংলগ্ন ঘাটে ২ এপ্রিল অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করায় তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ২ এপ্রিল দুপুরে ব্রহ্মপুত্র নদের ছনকান্দা ফেরিঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী সুলতান মাহমুদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১/১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

অপরদিকে নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস একই দিন ব্রহ্মপুত্র নদের ছনকান্দা গোরস্থান সংলগ্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী মো. হাবিবুর রহমানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১/১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের মৃত রহমত উল্লাহার ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯