ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামিরা মৌজায় বাঁশচড়া ইউপি ভবন স্থাপনের দাবি

জামিরা মৌজায় ইউপি ভবনের দাবিতে বাঁশচড়া ইউনিয়নবাসীর মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মধ্যবর্তী এবং সুবিধাজনক স্থান জামিরা মৌজায় ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। ৩০ মার্চ বিকেলে ওই ইউনিয়নের জামিরা গ্রামে ইউপি ভবনের জন্য দান করা নির্ধারিত জমিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. গাজিউর রহমান, পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা মো. রইস উদ্দিন, ইউপি ভবনের দাবিতে হাইকোর্টে মামলার বাদী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মুজিবুর রহমান, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার শাহাদত, গৃহিণী আনোয়ারা বেগম প্রমুখ।

বক্তারা জানান, প্রতিষ্ঠাকাল থেকেই বাঁশচড়া ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের শেষ সীমানাঘেঁষা লাহিড়িকান্দায় অবস্থিত। এতে করে ইউনিয়নবাসীদের দূরবর্তী স্থানে গিয়ে সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবের জন্য বাঁশচড়া ইউনিয়নের মধ্যবর্তী এবং সুবিধাজনক স্থান জামিরা মৌজায় ইউপি ভবন স্থাপনের জন্য স্থানীয় পাঁচজন দাতা ৫০ শতাংশ জমি দান করেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রস্তাবিত ওই জমিতে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের দাবিতে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়।

জামিরা মৌজায় ইউপি ভবনের দাবিতে বাঁশচড়া ইউনিয়নবাসীর মিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

গত বছরের ২১ অক্টোবর মামলাটির এক রায়ে হাইকোর্ট প্রস্তাবিত জামিরা মৌজায় স্থানীয়দের দানকৃত ৫০ শতাংশ জমিতেই বাঁশচড়া ইউপি ভবন স্থাপনের পক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন জেলা প্রশাসনের প্রতি। বক্তারা হাই কোর্টের সেই আদেশ বাস্তবায়নের লক্ষ্যে জামিরা গ্রামেই ইউপি ভবন স্থাপন করে সর্বস্তরের নাগরিকদের হাতের কাছে ইউনিয়ন পরিষদের সেবা পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বাঁশচড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের সহস্রাধিক মানুষ মিছিল নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামিরা মৌজায় বাঁশচড়া ইউপি ভবন স্থাপনের দাবি

আপডেট সময় ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯